https://www.prothomalony.com/

16203

new-york

নিউইয়র্ক

বাংলাদেশী আমেরিকার পোস্টাল এম্পলয়ীস এসোসিয়েশন ইনকের উদ্বোধন ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৫৪

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকার পোস্টাল এম্পলয়ীস এসোসিয়েশন ইনকের উদ্বোধন ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠেনের আয়োজন করা হয়েছে।  রোববার (৮ ফেব্রুয়ারি) উডসাইডের কুইন্স প্যালেসে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। 

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ এস গণির সভাপতিত্বে ও সোনিয়া সিরাজির উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স স্যোসাল এডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসের মাটিতেও কমিউনিটির সাথে সংযুক্ত থাকার একটা মাধ্যম এ পোস্টাল এম্পলয়ীস এসোসিয়েশন। যেখানে সাংস্কৃতিক চর্চারও একটা অবারিত সুযোগ রয়েছে। এছাড়া নিউইয়র্কের মত জায়গায় বাংলাদেশীদের পোস্টাল সেক্টরে যে সুদৃঢ অবস্থান তা বাংলাদেশীদের জন্য গর্বের বলেও উল্লেখ করেন তিনি। 

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোঃ আনিসুজ্জামান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও গাদুরা মর্টগেজের সিইও ভিনেট গাদুরা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ এস গণি বলেন, এই সংগঠনটির মূল লক্ষ্য প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা। ইতোমধ্যে সংগঠনের সদস্য সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। তিনি আরও জানান, পোস্ট অফিসে কর্মরত বাংলাদেশিদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাড়াও পারিবারিক ও সামাজিক সমস্যায় সংগঠনটি পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা সংগীত ও নৃত্যের তালে অনুষ্ঠানকে আরও আনন্দঘন করে তুলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন