https://www.prothomalony.com/

16047

new-york

নিউইয়র্ক

টানা তুষারপাতে তিন রাজ্য বরফের স্তূপে যেন চাপা পড়ে আছে

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ০৪:৫৩

হৃদয় অনির্বাণ খন্দকার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সি–কানেকটিকাট এলাকায় ‘হাড়কাঁপানো ও বিপজ্জনক’ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। রোববার নিউইয়র্ক সিটিসহ বিস্তীর্ণ এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, হাডসন ভ্যালি, নর্থ জার্সি ও কানেকটিকাটের কিছু এলাকায় তুষারপাত ১৮ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে।

রোববার সন্ধ্যার মধ্যেই অধিকাংশ তুষারপাত সম্পন্ন হয়। সেন্ট্রাল পার্কে রেকর্ড করা হয়েছে ১০.৬ ইঞ্চি তুষার। রাতভর তুষার ও বরফবৃষ্টি অব্যাহত থাকার পর সোমবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়েছে।

নিত্য কোলাহলের নিউইয়র্ক নগরীতে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হলেও নাগরিকরা এমন রেকর্ড সৃষ্টিকারী তুষারপাতকে নিজেদের মতো করে উদযাপনও করছেন। ছবিগুলো রোববার মধ্যাহ্নে সেন্ট্রাল পার্ক ও আশপাশের এলাকা থেকে তোলা। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন