https://www.prothomalony.com/
16002
new-york
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে ১৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় কক্ষপথ-৭১ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএর উদ্যোগে প্রয়াত অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ উল ইসলাম এবং সঞ্চালনা করেন কক্ষপথ-৭১-এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া জাকির। সভার শুরুতে প্রয়াত শেখ আখতার উল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।



স্বাগত বক্তব্য দেন প্রগ্রেসিভ ফোরাম ইউএসএর সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু এবং কক্ষপথ-৭১-এর সদস্য সচিব অ্যাডভোকেট জয়জিত আচার্য্য। শোকসভায় বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আনসারী, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক ও কক্ষপথ-৭১-এর উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ ইনক-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, উদীচীর সাধারণ সম্পাদক কল্লোল দাস, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ ইনক-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, প্রগ্রেসিভ ফোরামের যুগ্ম সম্পাদক আলিম উদ্দিন, ডা: আজিজুল হক, ভিক্টর এলাহী লিয়াকত, ডা: ওবায়েদ উল্ল্যাহ মামুন, কালফুম খন্দগীর, এম.এ. করিম জাহাঙ্গীর, প্রয়াত শেখ আকতার উল ইসলামের ছোট ভাই শেখ আতিকুল ইসলাম, আল আমিন বাবু, সাংবাদিক উত্তম কুমার সাহা প্রমুখ।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ ইনক-এর কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম ও মুনমুন সাহা। বক্তারা প্রয়াত শেখ আকতার উল ইসলামের সাংগঠনিক কর্মকান্ড ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী হিসেবে দেশ ও সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শোকসভায় প্রয়াত শেখ আখতার উল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম কাইয়ুম।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন