https://www.prothomalony.com/
15995
new-york
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ০৩:০৯
নিউইয়র্কে এলাহি ট্যাক্সের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ওজন পার্ক ও ব্রুকলিনের কর্ণারে অবস্থিত নতুন এ অফিসটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আগামী ট্যাক্স মৌসুমে অংশগ্রহণকারীদের জন্য ওমরা হজ সহ বিভিন্ন পুরুষ্কারের ঘোষণা দেন EA আইআরএস এনরোলড এজেন্ট ও এলাহি ট্যাক্সের সিইও কুদরতে এলাহি। তিনি বলেন, আমাদের এখানে যারা ট্যাক্স ফাইল করতে আসবেন তাদের প্রত্যেককে আমরা একটা করে টোকেন দিব। ট্যাক্স সিজন যেদিন শেষ হবে এর পর দিন কুপনের ড্র অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রথম পুরস্কার থাকবে ওমরা প্যাকেজ। দ্বিতীয় পুরস্কার হিসেবে আমরা ট্রাম্প প্রশাসনের ঘোষিত নবজাতকদের জন্য খোলা ট্রাম্প একাউন্টে সরকারি ডোনেশনের সাথে ম্যাচ করে আমরাও এক হাজার ডলার জমা করে দিব। যাদের বেবির ট্রাম্প একাউন্ট আছে কেবল তারাই এ পুরস্কারটি পাবেন। এছাড়াও থাকছে ১০০ ডলার করে ৫টি গিফটকার্ড।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির এইচ চৌধুরী, কবির হাট উপজেলা সমিতি ইউএসএ এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মির্জা মোহাম্মদ হোসেন, ট্যাক্স এনরোল এজেন্ট মিয়া আফজাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট ও নোয়াখালী সোসাইটি অব ইউএসএর সাধারণ সম্পাদক এএসএম মাঈনুদ্দিন পিন্টুসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন