https://www.prothomalony.com/

15967

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে শেখ আখতার উল ইসলামের স্মরণে শোকসভার আয়োজন

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ০২:০১

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলামের স্মরণে নিউইয়র্কে এক শোক ও শ্রদ্ধানিবেদন সভার আয়োজন করা হয়েছে।

কক্ষপথ-৭১ নিউইয়র্ক এবং প্রগ্রেসিভ ফোরাম  ইউএসএ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভাটি আগামী ১৮ জানুয়ারি, রবিবার বিকাল ৫.৩০টায় জ্যাকসন হাইটসের জিউইশ সেন্টারে অনুষ্ঠিত হবে।

শেখ আখতার উল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং দেশের শীর্ষ আদালতের একজন প্রবীণ আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ-এর সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সভায় সম্মানিত সুধীবর্গের উপস্থিতি কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন কক্ষপথ-৭১ নিউইয়র্কের মিয়া জাকির, জয়জিত আচার্য্য এবং প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ-এর সভাপতি হাফিজুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট এই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন