https://www.prothomalony.com/
15874
new-york
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৩:০৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, মিনেসোটা এবং নিউইয়র্কসহ ৫ অঙ্গরাজ্যের ১০ বিলিয়ন ডলারের চাইল্ড কেয়ার তহবিল স্থগিত করা হয়েছে। রাজ্যগুলোতে চাইল্ড কেয়ার প্রোগ্রামে প্রতারণার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস)। রাজ্যগুলোকে তহবিল পুনরায় ব্যবহারের আগে শিশু কেন্দ্রের উপস্থিতি রিপোর্ট এবং নিরীক্ষার তথ্য প্রদান করার নির্ দেশনা দিয়েছে এইচএইচএস।
এদিকে এমন সিদ্ধান্তের পর রাজ্যেগুলোর বিভিন্ন মহলে শুরু হয়েছে নানামুখী আলোচনা-সমালোচনা। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেছেন, শিশুদের কল্যাণকে রাজনৈতিক খেলার জন্য ব্যবহার করা হচ্ছে। আমাদের সন্তানদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব।
বিশ্লেষকরা সতর্ক করেছেন, নিউইয়র্ক সিটিতে প্রায় ১ লাখ ২৩ হাজার শিশু বর্তমানে এই প্রোগ্রামের ওপর নির্ভরশীল। তাই তহবিল স্থগিত হলে অনেক পরিবারের শিশুদের বিদ্যালয় বা শিশু পরিচর্যা কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়বে। লরেন মেলোডিয়া, নিউইয়র্ক সিটির অর্থনীতি ও নীতি বিশেষজ্ঞরা বলেন, ফান্ড স্থগিত হলে নিম্ন আয়ের পরিবারগুলো কর্মস্থল বা স্কুলে যেতে পারবে না।
নিউইয়র্কের সিনেটর চাক শুমার এবং কিরস্টেন গিলিবার্ড এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন। শুমার বলেছেন, কী ধরণের নির্মম প্রশাসন শিশুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে?
এছাড়া, মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, এই তহবিল অননুমোদিত পরিবারদের দিকে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই তহবিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য।
পরিবার ও শিশুর অধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন, নতুন নিয়মের ফলে কর্মসংস্থান ধীরগতিতে এবং সীমিত শিশু পরিচর্যা সুবিধার কারণে পরিবারের ওপর চাপ বেড়ে যাবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন