https://www.prothomalony.com/

15834

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘আড্ডা’র উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপন

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ০৬:১২

নিউইয়র্কে ‘আড্ডা’র উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপন

নিউইয়র্কে অনুপ দাশ ড্যানস একাডেমির (আড্ডা) আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘দাম দিয়ে কিনেছি বাংলা’।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম বাবলুর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদের গৌরবময় ইতিহাস স্মরণ এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ বিষয়ে আলোচনা ও উপস্থাপনায় অংশ নেয় বিপুলসংখ্যক কিশোর-কিশোরী। মুক্তিযুদ্ধ নিয়ে নতুন প্রজন্মের ভাবনা ও অনুভূতি উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। এতে অংশগ্রহণ করে অনিন্দ্য সেন ভৌমিক, জয়িতা অরোরা ও শৌভিত রায়চৌধুরী।

চন্দন চৌধুরীর পরিচালনায় সংগীত পর্বে আড্ডার ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে। তারা পরিবেশন করে ‘সূর্যদয়ে তুমি সূর্যাস্তে’, ‘ও আমার বাংলাদেশ’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’, ‘আমরা বাংলায় গাই’ ও ‘দাম দিয়ে কিনেছি বাংলা’সহ মুক্তিযুদ্ধভিত্তিক গান। এতে অংশ নেয় অর্জুন, শৌভিক, আরাধ্যা ও অভিয়াংশু।

নৃত্য পর্বে ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশনার মাধ্যমে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেয় অদিতি রায়, আদ্রিকা সেন ভৌমিক, অসমিতা দাস, সংযুক্তা দেবনাথ, সারবনী দেবনাথ ও সৃজিতা হিয়া। নৃত্য পরিচালনায় ছিলেন সৃজিতা হিয়া।

অতিথি শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন প্রিয়াংকা দাশ, শৌভিত রায়চৌধুরী, রুনা রায় ও রুমা চৌধুরী। কবিতা পাঠে অংশ নেন ক্লারা রোজারিও, ড. ধননজয় সাহা, শ্যাম বৈদ্য ও বনানী সিনহা।

অতিথি পর্বে উপস্থিত ছিলেন সাগর লোহানী, রওশন আরা নিপা, সুলেখা পাল, আশিষ রায় ও কল্লোল দাশ। অনুষ্ঠানে উদীচী যুক্তরাষ্ট্র এবং স্বপ্ন সংগঠনের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের জাতীয় পতাকা ও লাল গোলাপ দিয়ে সম্মান জানানো হয়। পুরো অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন সুমিত্রা সেন, ইয়াকুব আলী মিঠু ও আলপনা গুহ। সুমিত্রা সেন ও ইয়াকুব আলী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। যন্ত্রসংগীতে ছিলেন স্বপন দত্ত। সার্বিক সহযোগিতায় ছিলেন গণেশ ভৌমিক ও সুকুমার দেবনাথ।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন