https://www.prothomalony.com/
15825
new-york
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিও। এ সময় তিনি তার নতুন প্রেমিকা, সাউথ টুসনের মেয়র রোকসানা ভ্যালেনজুয়েলাকে সঙ্গে নিয়ে আসেন।
অনুষ্ঠানে ডি ব্লাসিও বসেন তার স্ত্রী চিরলেইন ম্যাকক্রের পাশে। তিনি প্রথমে ভ্যালেনজুয়েলাকে মামদানির স্টাফদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, এরপর সিটি হলের ভেতরে গিয়ে ম্যাকক্রের সঙ্গে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানের মূল পর্বে নতুন প্রেমিকাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
৬৪ বছর বয়সী ডি ব্লাসিও ও ম্যাকক্রের দুটি প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তারা জুলাই ২০২৩ সালে আলাদা থাকার ঘোষণা দেন। সে সময় দুজনই জানান, একে অপরকে এখনও ভালোবাসলেও ‘লাভি-ডাভি’ অনুভূতি আর নেই। রাজনৈতিক ব্যস্ততাকে তাদের সম্পর্কের দূরত্বের একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তারা এবং ভবিষ্যতেও পার্টনার হিসেবে থাকার কথা বলেছিলেন।
রোকসানা ভ্যালেনজুয়েলা দুই সন্তানের মা। এর আগে ডি ব্লাসিও প্রগ্রেসিভ অ্যাক্টিভিস্ট নোমিকি কনস্টের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত ফেব্রুয়ারিতে তিনি নিজেই সেই সম্পর্কের কথা স্বীকার করেন এবং ভ্যালেন্টাইন ডেতে একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনার কথা জানান। তবে কয়েক মাস পর সেই সম্পর্কের ইতি ঘটে। নোমিকি কনস্টও মামদানির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডি ব্লাসিও বসেছিলেন সাবেক মেয়র এরিক অ্যাডামস ও চিরলেইন ম্যাকক্রের পাশেই।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন