https://www.prothomalony.com/

15824

new-york

নিউইয়র্ক

সোশ্যালিস্ট মেয়রের শপথে ফ্যাশন আলোচনায় স্ত্রী রামা দুয়াজির বুট

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ০১:৫৫

সোশ্যালিস্ট মেয়রের শপথে ফ্যাশন আলোচনায় স্ত্রী রামা দুয়াজির বুট

নিউইয়র্ক সিটির সোশ্যালিস্ট ডেমোক্র্যাট মেয়র জোহরান মামদানির শপথ অনুষ্ঠানে ফ্যাশন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার স্ত্রী রামা দুয়াজি। অনুষ্ঠানে তিনি ৬৩০ ডলার মূল্যের ‘আর্টিজান’ লেদারের বুট পরে উপস্থিত হন, যা রক্ষণশীল বিভিন্ন গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

২৮ বছর বয়সী শিল্পী রামা দুয়াজির পরনে থাকা এই বুটটি স্পেন ও পর্তুগালের শিল্পীদের তৈরি মিস্তা ব্র্যান্ডের। এতে রয়েছে ৬ সেন্টিমিটার হিল, পেছনে লেস-আপ ডিজাইন এবং অতিরিক্ত আরামদায়ক মেমোরি ফোম ইনসোল।

মেয়র মামদানির ‘ধনীদের ওপর কর বৃদ্ধি’ ও ‘সমতার রাজনীতি’র বক্তব্যের সঙ্গে এই ব্যয়বহুল বুটকে তুলনা করে সমালোচনা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘ধনীদের ওপর কর বাড়ানোর কথা বলে ৬৩০ ডলারের বুট পরা এটা কেমন বার্তা দেয়?’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা কি সোশ্যালিজম, নাকি ফ্যাশনিজম?’

তবে সমালোচনার বিপরীতে কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পোশাক নয়, জনপ্রতিনিধিদের কাজই হওয়া উচিত আলোচনার মূল বিষয়।

অনুষ্ঠানে রামা দুয়াজির কালো কোট ও স্কার্টের সঙ্গে ঝলমলে দুল নজর কাড়ে। তার হাতে ছিল একটি প্রাচীন কোরআন, যেটির ওপর হাত রেখে শপথ নেন মেয়র জোহরান মামদানী।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন