https://www.prothomalony.com/

15822

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ ‘ল সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬ ১০:৪৫

নিউইয়র্কে বাংলাদেশ ‘ল সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৮ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্তোরাঁয় প্রধান নিবার্চন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।

এতে বিজয়ীদের শপথ বাক‍্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান হিমেল এবং ব‍্যারিস্টার মিজান চৌধুরীসহ অনেকে।

এর আগে, গত ১৩ ডিসেম্বর সংগঠনটির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি ব‍্যারিস্টার আকমাম খান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম সাধারল সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সাবু ও মো. নুরুল করীম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ‍্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী,সমাজ কল‍্যাণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ও অফিস সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম।

এছাড়াও ৫ জন সদস‍্য হলেন, অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট সাব্বির আহমদ মাসার,পর্ণা ইয়াসমীন, অ্যাডভোকেট কাজী এম জুয়েল ও অ্যাডভোকেট মো. হাসনাত কবির ফাহিম।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন