https://www.prothomalony.com/
15802
new-york
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর দুপুরে কুইন্স প্যালেসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইমামতি করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল লতিফ সম্রাট। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম আবু সাদেক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিল্লুর রহমান জিল্লু।
জানাজার আগে সংক্ষিপ্ত শোক বক্তব্য দেন নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের মাননীয় কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। আবেগঘন পরিবেশে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। কুইন্স প্যালেসে এক কফিনের পাশে দাঁড়িয়ে দেশ-বিদেশের সকল বাংলাদেশি মানুষের শোক ও প্রার্থনা যেন একাত্ম হয়ে ওঠে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন