https://www.prothomalony.com/
15792
new-york
নিউইয়র্কে প্রবাসী নরসিংদীবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কুইন্সের উডসাইডে কুইন্স প্যালেস পার্টি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।
.jpg)
অনুষ্ঠানে চার শতাধিক প্রবাসী নরসিংদীবাসী স্বপরিবারে অংশ নেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নরসিংদী জেলা সমিতির নেতৃবৃন্দের পরিবার ও নারী সদস্যরা নিজেরাই ঘরে তৈরি পিঠা তৈরি করে অনুষ্ঠানে নিয়ে আসেন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
.jpg)
পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা। গেস্ট অব অনার ছিলেন সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য আহসান হাবীব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ড সদস্য বি এম মোরাদ।
.jpg)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েলো সোসাইটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোর্শেদ খান শিবলী, মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও রিয়েলটর রাসেল আকন্দ এবং মো. রহমান শাহীন।

পিঠা উৎসবের আহ্বায়ক ছিলেন শামীমা খান। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন নাসরিন জাহান সুমি। সমন্বয়কারী ছিলেন তাহুরা বেগম এবং সদস্যসচিব ছিলেন জেরিন আজাদ নুপুর।
অনুষ্ঠানে নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, সিনিয়র সহসভাপতি ইকবাল এ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার আহসানুল হক, মাহাবুব হোসেন, এ কাদের জিলানী, মাহাবুবুর রহমান চুন্নু, সাবেক ভিপি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, জসিম খন্দকার, ফিরোজ আহমেদসহ সমিতির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিদের নরসিংদীর জনপ্রিয় নানা ধরনের পিঠা ছাড়াও চটপটি, নুডুলস ও বিভিন্ন স্ন্যাকস পরিবেশন করা হয়।
পিঠা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী সজীব, নাজু আখন্দ, রোজী আজাদ, বুলা আফরোজ, আঞ্জুমান পলাশী, জহির টিপু ও জি এম জুয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফারুক রফিকী, আমিনুল খান, এম এম জিন্নাহ, তাহমিনা নুপুর, জেসমিন আনোয়ার, আশরাফুল ইসলাম, হুমায়ুন কবীর, ইকবাল কবির, ইয়াসীন মিয়া, স্বপন ও মো. কামরুজ্জামান।
পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল এবং সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানের শেষ পর্বে ডিনার ও ডেজার্ট পরিবেশন করা হয়। রাত ১১টায় সভাপতি শামীম গফুর উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন