https://www.prothomalony.com/
15765
new-york
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২০
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন ফ্যাশন প্রতিষ্ঠান লিপি ফ্যাশনের ১৯ বছর পূর্তি ও নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গত ১২ ডিসেম্বর বাদ মাগরিব দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন আউটলেটটিরইট শুভ উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল নূর কালচারাল সেন্টারের ইমাম মুফতি মোহাম্মদ ইসমাইল।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় কমিউনিটির আস্থার প্রতীক হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির নতুন এ যাত্রায় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত অতিথি, স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যরা লিপি ফ্যাশনের দীর্ঘ পথচলার সাফল্যকে অভিনন্দন জানান।
প্রায় দুই দশক আগে লিপি ফ্যাশন প্রবাসে বসবাসরত বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নারী ক্রেতাদের পোশাক ও ফ্যাশন চাহিদা পূরণ করে আসছে। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি স্যালোয়ার কামিজ, শাড়ি, বিয়ের পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী, লেডিস পার্স এবং বিভিন্ন ইসলামিক আইটেম বিক্রি করা হয়। নতুন আউটলেট চালুর মাধ্যমে পণ্যের সংগ্রহ আরও সমৃদ্ধ করা হয়েছে, যাতে ক্রেতারা একই স্থানে ফ্যাশন ও উপহারের নানা ধরনের পণ্য সহজেই পেতে পারেন।
ফ্যাশন ও পোশাকের জন্য পরিচিত এই বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সম্প্রসারণে জ্যাকসন হাইটসসহ আশপাশের এলাকার ফ্যাশনপ্রেমী ক্রেতাদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন আউটলেটের মাধ্যমে লিপি ফ্যাশন ভবিষ্যতেও কমিউনিটির ফ্যাশন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে এবং প্রবাসে বাংলাদেশি ব্যবসার সুনাম আরও বিস্তৃত করবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন