https://www.prothomalony.com/
15711
new-york
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:২৬
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ'র উদ্যোগে আগামী মহান বিজয় দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সদস্য ও শুভানুধ্যায়ীদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত জিউইশ সেন্টার অব জ্যাকসন হাইটস মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ-এর সভাপতি হাফিজুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু এক যৌথ বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বিজয় দিবস উদযাপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণা থাকবে বলে জানানো হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন