https://www.prothomalony.com/

15703

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় উৎসব

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৩

নিউইয়র্কে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় উৎসব

নিউইয়র্কে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসেম্বর (শনিবার)  সংগঠনের সদস্য, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় শোভাযাত্রায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সমবেত জাতীয় সংগীতের সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করেন তাসমিন জাহান তাসু, শারমিন তানিয়া, মাগারেট মল্লিক, সনচিতা ঠাকুর, তাহমিনা পারভীন, ফাহমিনা পারভীন, কুসুম খান, সৈয়দ ফয়েজ, অনি, আহসান মুকুল, আরিফ আলী ও মঈন রাজা। সারগাম ব্যান্ডের শিল্পীরা সংগীতে সংগত করেন। কিবোর্ডে ছিলেন মাসুদ রানা, গিটারে জিতু ও আকাশ, অক্টোপ্যাডে তুষার এবং হ্যান্ডসনিক-এ রাকেশ। সাউন্ড সিস্টেমে ছিল থ্রি এম স্টুডিও।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও কাউন্সিলম্যান ড. নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, আব্দুর রহিম বাদশা ও আব্দুস শহীদ। অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান সংগঠনের সদস্যরা।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ এবং বিজয় উৎসবের আহ্বায়ক সুরাইয়া আলম লাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন জামাল হোসাইন, সহ-সভাপতি পল্লব সরকার, মোশাররফ শিকদার, আল-মামুন সরকার, রুপচান মিয়া, মাহমুদুল হাসান, ফাহমিনা পারভীন, জামাল আহমদ, মেহেদী কাবুল, শারমিন রহমান, মাগারেট মল্লিক, নূরুল ইসলাম মিলন, হৃদয় মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভা শেষে ঢাকা ড্রামার পরিবেশনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘অবিভক্ত’ মঞ্চস্থ হয়। পাশাপাশি একক সংগীত পরিবেশন করেন তাসমিন জাহান তাসু, শারমিন তানিয়া, সৈয়দ ফয়েজ, শারমিন আক্তার রেক্সনা, তাসমিন আরা রহমান ও মোহাম্মদ শাহীন হোসেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন