https://www.prothomalony.com/
15660
new-york
নিউইয়র্কের কুইন্সের রিগো পার্কে মা ফাউন্ডেশনের আয়োজনে-ফার্স্ট এইড হোমকেয়ার এবং ডি-বি-এ সারাহ হোম কেয়ারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রিসমাস ডে।
অনুষ্ঠানে ফাস্ট এইড হোম কেয়ার ও সারা হোম কেয়ারের প্রেসিডেন্ট ডা. জিসি প্যাট, সিইও ডা. শাহজাদি পারভিন সারা এবং নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ৩৮ অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমারসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘ ৩৫ বছর ধরে হোমকেয়ার সেক্টরে সেবাদানের জন্য ডা. শাহজাদি পারভিন সারাকে লাইফটাইম সন্মাননা প্রদান করা হয়। এ ছাড়া আয়োজক ও পৃষ্ঠপোষক সংগঠনগুলোর সাথে সম্পৃক্তদের কয়েকজনকেও সন্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সহকর্মী, সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই এই আয়োজন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন