https://www.prothomalony.com/

15659

new-york

নিউইয়র্ক

বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষেক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ০২:২৮

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ২০২৬-২৭ কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে সংগঠনটির সভাপতি মো. ইউনুছ সরকার ও সাধারণ সম্পাদক মো. এ সিদ্দিক পাটোয়ারীসহ সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

শনিবার নিউইয়র্কের কুইন্সের উডসাড এলাকার গুলশান টেরেসে এই অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সদস্যসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির নতুন কমিটির অভিষেককে ঘিরে এইদিন গুলশান টেরেস অডিটোরিয়ামে জড়ো হন বৃহত্তর কুমিল্লাসহ বাঙালি কমিউনিটির সদস্যরা। অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় এবং শপথ ছাড়াও ছিলো নজরকাড়া সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে হরেক রকমের গানের তালে দর্শকরা মেতে উঠেন। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ উপভোগ করেন বলেও জানান তারা। 

এদিকে নতুন কমিটির সদস্যরা নতুন নতুন আয়োজন ও উদ্যোগের মাধ্যমে বৃহত্তর কুমিল্লাবাসীসহ বাঙালি কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, ১৯ অক্টোবর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিতে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

২০২৬-২৭ কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. ইউনুছ সরকার, সাধারণ সম্পাদক মো. এ সিদ্দিক পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক জামাল, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর এ সরকার, মামুন মিয়াজী, হাজী মো. ইসমাইল মিয়া এবং আবুল খায়ের আখন্দ।

সহ সাধারণ সম্পাদক  সোহেল গাজী, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক সালাউদ্দিন জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া,  সমাজ কল্যাণ সম্পাদক  এমওজি. রাসেল ভূইয়া, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কাজী আছাদ উল্যাহ, বাছেদ ভূঁইয়া, মো. আলমগীর হোসেন মোল্লা, আব্দুল হান্নান ভূঁইয়া, আব্দুস সামাদ টিটু এবং মাহবুবুল আলম।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন