https://www.prothomalony.com/

15615

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে শিক্ষার্থীদের জন্য ১৫ কোটি ফ্রি খাবার পরিবেশন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৭

নিউইয়র্ক রাজ্যের স্কুলগুলো এই শিক্ষা বর্ষের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘সার্বজনীন ফ্রি স্কুল মিলস’ কার্যক্রমের আওতায় ১৫ কোটি টিরও বেশি ফ্রি খাবার পরিবেশন করেছে। রাজ্য গভর্নর কেথি হকুলের কার্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এছাড়াও, রাজ্যের স্কুলগুলো প্রতি শিক্ষাদিবসে ২৫ লাখেরও বেশি ফ্রি প্রাতঃরাশ ও দুপুরের খাবার সরবরাহ করছে। গভর্নরের কার্যালয় জানিয়েছে, এই প্রোগ্রামটি প্রতি শিশুর জন্য মাসে প্রায় ১৬৫ ডলার খরচ বাঁচাচ্ছে এবং শিক্ষার্থী, তাদের পরীক্ষা ফলাফল ও উপস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

গভর্নর হকুল এক বিবৃতিতে বলেন, সার্বজনীন ফ্রি স্কুল মিলস পরিবারগুলোর অর্থ সঞ্চয় করছে এবং প্রতিটি শিক্ষার্থীকে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করছে। কোনো শিশুকে ক্লাসরুমে ক্ষুধার্ত থাকতে হবে না, আর কোনো অভিভাবককে লাঞ্চ প্যাক করার জন্য বাজেটের সীমা টানতে হবে না। ১৫ কোটি খাবার পরিবেশনের মাধ্যমে আমরা নিউইয়র্কের শিশুর জন্য লড়ছি এবং রাজ্যটিকে আরও সাশ্রয়ী করে তুলছি।

এই সার্বজনীন খাবারের প্রোগ্রামটি রাজ্য বাজেটে অন্তর্ভুক্ত ছিল, যেখানে এ জন্য ৩৪০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এর আওতায় সমস্ত স্কুল জেলা, চার্টার স্কুল ও ননপাবলিক স্কুল যারা ন্যাশনাল স্কুল লাঞ্চ ও ব্রেকফাস্ট প্রোগ্রামে অংশ নেয়, তারা সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে প্রাতঃরাশ ও দুপুরের খাবার সরবরাহ করবে, পরিবারগুলোর আয় নির্বিশেষে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন