https://www.prothomalony.com/

15581

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে নির্ভরযোগ্য আইনী সেবা প্রদানে কাজ করে যাচ্ছে নিকমিয়াস ল ফার্ম

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৯

নিউইয়র্কে ২০ বছরেরও বেশি সময় ধরে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য আইনী সেবা প্রদানে কাজ করে যাচ্ছে নিকমিয়াস ল ফার্ম। নিত্যদিনের ট্রাফিক ও সিটেশন জটিলতা কমাতে নিউইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন অভিযোগ সংক্রান্ত মামলা নিয়ে বিশেষভাবে কাজ করে প্রতিষ্ঠানটি। লালবাতি অমান্য, স্টপ সাইন না মানা, ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটাসহ বিভিন্ন অভিযোগে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ, ভিডিওচিত্র পর্যালোচনা থেকে শুরু করে শুনানিতে গ্রাহকের প্রতিনিধি হিসেবে হাজির হওয়া পর্যন্ত সব দায়িত্ব পালন করে থাকে ল ফার্মটি।

নিকমিয়াস ল ফার্মের কর্মকর্তা ইলমা বাবু বলেন, অকারণে আগুনের সংকেত বাজানো, দোকানপাট বা বাড়ির অগ্নিসংক্রান্ত জরিমানার ফি কমানো বা মওকুফ করতে আমাদের ল ফার্ম কাজ করে। দুর্ঘটনা বা আগুন লাগার মুহূর্তে কীভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে হবে এ নিয়েও তারা তাৎক্ষণিক আইনি পরামর্শ দিয়ে থাকি আমরা। তিনি বলেন, "আপনারা যদি নট গিল্টি ফীল করেন, আমরা সেইভাবেই পুরো মামলাটি পরিচালনা করবো।"

এছাড়া নিকমিয়াস ল ফার্ম পথচারীকে রাস্তা না দেওয়া, বাসস্টপের সামনে গাড়ি দাঁড় করানোসহ অন্যান্য দণ্ডনীয় অভিযোগের ক্ষেত্রে পূর্ণ আইনি সহায়তা প্রদান করে। তাছাড়া বাংলাভাষী কমিউনিটির ভায়োলেশন ও ট্রাফিক–সংক্রান্ত সমস্যাগুলোও গুরুত্বের সাথে সমাধানে এবং তাদের নিরাপত্তার বোধ আরও শক্তিশালী করতে  পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করছে নিকমিয়াস ল ফার্ম। প্রতিষ্ঠানটি সম্পর্কে
আরও জানতে কল করুন: 347-392-6356
ওয়েবসাইট: www.nacmiaslaw.com

নিউইয়র্ক থেকে আরো পড়ুন