https://www.prothomalony.com/

15569

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮

বিশ্ববিখ্যাত সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর নতুন চ্যার্টার্ড শাখা নবগঠিত নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স চার্টার্ড ক্লাব-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান নিউইয়র্ক লায়ন ডিস্ট্রিক্ট ২০–আর–২ এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল। এতে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি লায়ন তারেক হাসান খান, সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল এবং অভিষেক কমিটির কনভেনার লায়ন নাঈম আহমেদসহ সংগঠনটির কার্যকরী কমিটি ও অভিষেক কমিটির সদস্যরা।  

এর আগে,  গত ১৫ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্লাবের যাত্রা শুরু হয়। পরে গত ১৯ নভেম্বর এক সভায় সংগঠানটির অভিষেক অনুষ্ঠানের দিন ও অভিষেক কমিটি গঠন করা হয়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন