https://www.prothomalony.com/
15549
new-york
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ২৩:২২
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল পরিবারিক মিলনমেলা ও কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন নাইট।
শনিবার সন্ধ্যা ৫টায় ফরেস্ট হিলসের আগ্রা প্যালেস পার্টি হলে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিবার ও শিশুদের উপস্থিতিতে পুরো ভেন্যু উৎসবমুখর হয়ে ওঠে। অতিথিদের জন্য ছিল মিট অ্যান্ড গ্রিট, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের আয়োজনসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান। কমিউনিটির নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয় এ উপলক্ষে।

আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যেই জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রতিবছর এমন আয়োজন করে থাকে। এ বছর তা আরও প্রাণবন্ত ও উপভোগ্য হয়ে ওঠে অতিথিদের ব্যাপক অংশগ্রহণে।
অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন নওশাদ হায়দার, সাইদুল ইসলাম, জে মোল্লা সানি, এবিএম ওসমান গনি, ফকরুল ইসলাম দেলোয়ার ও এনায়েত মুন্সী।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন