https://www.prothomalony.com/

15543

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে উবার ও লিফ্ট চালকদের চাকরি সুরক্ষার দাবিতে সমাবেশ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯

নিউইয়র্ক সিটিতে শত শত উবার ও লিফ্ট চালক এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সিটি হলের সামনে চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনট্রো ২৭৬ ও ১৩৩২ আইন দ্রুত পাশ করার দাবি জানিয়েছেন তারা। সমাবেশে উপস্থিত ছিলেন কুইন্স কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, সি এম ঝুয়ান এবং সি এম ক্রিস্টোফার মার্টে। তারা কর্মীদের দাবিতে সমর্থন জানিয়েছেন।

কাউন্সিল মেম্বার কৃষ্ণান জানিয়েছেন, তার আইন ‘অন্যায্য ডিঅ্যাক্টিভেশন’ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান প্রক্রিয়ায় চালকরা হঠাৎ করে অ্যাপ থেকে বাদ পড়লে কোনো যুক্তিসঙ্গত কারণ বা আপিলের সুযোগ পান না। নতুন আইন চালকদের জন্য যথাযথ নোটিশ, নিরপেক্ষ আপিল প্রক্রিয়া এবং ‘যথাযথ কারণ’ মানদণ্ড নিশ্চিত করবে। কৃষ্ণান বলেন, ‘এটি নিশ্চিত করবে যে, কোনো চালককে অ্যাপের পক্ষ থেকে হঠাৎভাবে বাতিল করা হবে না। চালকরা আগে জানবে, অভিযোগ জানানো হবে এবং নিরপেক্ষ কর্তৃপক্ষের সামনে শুনানি হবে।’

সমাবেশে অনেক চালক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। উবার অ্যাপ থেকে বাদ পড়া সাইফ আজাহ  বলেন, অন্যায্য ডিঅ্যাক্টিভেশনের কারণে আমি এত ঋণের মধ্যে ডুবে গিয়েছি যে অবশেষে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছি। এই অনিয়ম আমার জীবনকে ধ্বংস করেছে। অন্যান্য চালকরাও একই রকম সমস্যার কথা জানিয়েছেন, যেখানে তারা তাদের পরিবার, ভাড়া, গাড়ির কিস্তি ও দৈনন্দিন খরচ মেটাতে সমস্যার মুখোমুখি হয়েছেন।

এদিকে, উবার এবং লিফ্টের পক্ষ থেকে সমালোচনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভারস গিল্ড অভিযোগ করেছে, নতুন আইন তাদের অধিকারকে হ্রাস করতে পারে। সভাপতি ব্র্যান্ডন সেক্সটন বলেন, যদি স্বাধীন আপিল প্রক্রিয়া চালু করা হয়, তবে কোম্পানিগুলো পুরো নিয়ন্ত্রণ ফিরে পাবে। আমরা এমন কোনো আইনকে সমর্থন করব না যা বছরের পর বছর ধরে আমরা অর্জিত অধিকার কেড়ে নেবে।

কৃষ্ণান আশা করছেন, চলতি বছরের শেষের মধ্যে আইনটি সিটি কাউন্সিলে ভোটের জন্য আনা হবে। বর্তমানে আইনের ২১ জন কো-স্পন্সর রয়েছে, এবং ৫১ সদস্যের কাউন্সিলে পাশ করার জন্য কমপক্ষে ২৬ ভোট প্রয়োজন।

সংশ্লিষ্টরা বলছেন, এই আইন পাশ হলে নিউইয়র্কের রাইড-হেল ও ডেলিভারি চালকদের জন্য চাকরির নিরাপত্তা এবং ন্যায্যতা নিশ্চিত হবে। বিশেষ করে এমন চালকদের জন্য যারা অনিয়মিতভাবে অ্যাপ থেকে বাদ পড়ার শিকার হয়েছেন, তাদের জীবিকা ও পরিবারকে সুরক্ষা দেবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন