https://www.prothomalony.com/

15541

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৩

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের ‘নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভা’।  সোসাইটির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের পরিচিতি, কর্মপরিকল্পনা, নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা ও বিতর্কে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীরের উপস্থিতি ও তত্বাবধানে এ নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।  

আয়োজকরা জানান, প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক ও আলোচনা আসন্ন নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেনে বুঝে  ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থী এখন সহজে বেছে নিতে পারবেন।

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর জ্যাকসন হাইটসের মামাজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন