https://www.prothomalony.com/

15490

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে উৎসব গ্রুপ প্রেজেন্ট জমজমাট কনসার্ট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪

নিউইয়র্কের ফ্লাশিং হিন্দু টেম্পলে অনুষ্ঠিত হলো বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের বহুল প্রত্যাশিত কনসার্ট। উৎসব গ্রুপ প্রেজেন্টস ও মিউজিক বাংলা বোস্টন আয়োজিত এই কনসার্টে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উপচে পড়া। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় ব্যান্ড অর্থহীন ও দলনেতা সুমন এবং শিরোনামহীনের সাবেক ভোকালিস্ট তানজির তুহিনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে দর্শক-শ্রোতারা ছিলেন উচ্ছ্বসিত।

মঞ্চে উঠে অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সুমন একে একে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গানগুলো। রক ও হেভি মেটালের মিশেলে ব্যান্ডের হিট গানগুলোতে দর্শকরা গলা মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন আভাসের কর্ণধার ও শিরোনামহীনের সাবেক ভোকাল তানজীর তুহিনও। তার সারাবেলা বন্ধ জানালা ও ইচ্ছে ঘুড়ি গান দুটি কনসার্টে ভিন্ন মাত্রা যোগ করে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক বাংলা বোস্টনের স্বত্তাধিকারী পারভেজ, উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট এনাম চৌধুরী, পিন্ক নয়েজ-এর সিইও আরিফুজ্জামান আরিফ, নাসরিন আহমেদ এবং আইআর এন্টারটেইনমেন্টের সায়িদ ইমাম বুলবুল। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় টিভি ও মঞ্চ উপস্থাপিকা সাদিয়া খন্দকার।

আয়োজকরা জানান, অর্থহীনের উত্তর আমেরিকা সফরের অংশ হিসেবে নিউইয়র্কের এই কনসার্টটি ছিল অন্যতম সফল আয়োজন। দর্শক-শ্রোতাদের আন্তরিক ভালোবাসা ও সাড়া প্রমাণ করেছে যে প্রবাসেও তাদের জনপ্রিয়তা অটুট। কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো সবাইকে ধন্যবাদ জানান।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন