https://www.prothomalony.com/

15467

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি ডিনার নাইটে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ ১৩:২৭

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি ডিনার নাইট। গত বুধবার উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে পরিবারসহ কমিউনিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ব‍্যবসায়ী শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে শিশু ও প্রবীণসহ সকল বয়সের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। বিভিন্ন ধরনের সঙ্গীত ও থ্যাঙ্কসগিভিং টার্কি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলে।

অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন পরিবারকে নিয়ে একসাথে সময় কাটানোর দারুন সুযোগ তৈরি করে দেয়। আর তাই  আগামীতেও এমন আয়োজন প্রত্যাশা কমিউনিটির সদস্যদের।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন