https://www.prothomalony.com/

15452

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে উৎসব গ্রুপ প্রেজেন্ট অর্থহীন ব্যান্ডের কনসার্ট আগামী ৩০ নভেম্বর

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ২৩:৩৮

নিউইয়র্কের ফ্লাশিং হিন্দু টেম্পলে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসব গ্রুপ প্রেজেন্ট অর্থহীন ব্যান্ডের কনসার্ট। এতে বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এবং তাদের দলনেতা সুমন সঙ্গীত পরিবেশন করবেন। কনসার্টের আয়োজক হিসেবে থাকছে উত্তর আমেরিকার ন্যাশনাল প্রমোটার মিউজিক বাংলা বোস্টন। এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট ও এএসএ।

গত ২৪ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কনসার্টের আয়োজক ও সংশ্লিষ্টরা। জনপ্রিয় টিভি ও মঞ্চ উপস্থাপিকা সাদিয়া খন্দকারের উপস্থাপনায়  কনসার্টের মঞ্চে উপস্থিত থাকবেন মিউজিক বাংলা বোস্টনের স্বত্তাধিকারী পারভেজ, উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ও সিইও এনাম চৌধুরী, পিন্ক নয়েজ এর প্রেসিডেন্ট ও সিইও আরিফুজ্জামান আরিফ, চ্যাট্রী এন্ড চ্যাট্রী এসোসিয়েটের সিনিয়র লিগাল ইমিগ্রেশন কনসালটেন্ট নাসরিন আহমেদ এবং  আইআর এন্টারটেইনমেন্টের সায়িদ ইমাম বুলবুল।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন,  বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীনকে উত্তর আমেরিকার বাংলাদেশী ভাই বোনদের সামনে গান পরিবেশনের সুযোগ করে দিয়েছে মিউজিক বাংলা বোস্টন। এই পর্যন্ত অর্থহীন ব্যান্ড বিভিন্ন স্টেটে শো করে সাড়া ফেলেছে। বাংলাদেশের মতো আমেরিকার মাটিতেও অর্থহীনের পরিবেশনা শুনতে মুখিয়ে আছে দর্শক শ্রোতারা, তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এ সময় কনসার্টের সাথে সংশ্লিষ্ট সকল আয়োজক ও স্পন্সরকে ধন্যবাদ জানানো হয়।

অর্থহীন ব্যান্ড ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। ২০০০ সালে তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয়। ২০২৩ সালে প্রকাশিত তাদের সর্বশেষ অ্যালবাম ফিনিক্সের ডাইরি। মূলত রক ব্যান্ড হলেও বর্তমানে হেভি মেটাল গানেও পারদর্শী অর্থহীন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন