https://www.prothomalony.com/

15449

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে মা ফাউন্ডেশনের আয়োজনে টার্কি বিতরণ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ২৩:২৫

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মা ফাউন্ডেশনের আয়োজনে টার্কি বিতরণ করা হয়েছে। থ্যাঙ্কসগিভিংকে সামনে রেখে গত শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ফাস্ট এইড হোম কেয়ার এবং সারা হোম কেয়ার।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাস্ট এইড হোম কেয়ারের  প্রেসিডেন্ট ডা. জিসি প‍্যাট এবং সিইও ডা. শাহজাদি পারভিন সারা। এ সময় ডা. সালমা কাউসার  এবং ফাস্ট এইড হোম কেয়ারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
 

আয়োজকরা জানান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই থ্যাঙ্কসগিভিং ডিনারের জন্য প্রয়োজনীয় খাবার সংগ্রহে সমস্যায় পড়ছেন। তাদের সহযোগিতার লক্ষ্যেই এই কমিউনিটি ইভেন্টের আয়োজন।

এ সময় প্রবীণ, একক অভিভাবক, নিম্নআয়ের পরিবার এবং নবাগত অভিবাসীসহ কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন