https://www.prothomalony.com/
15414
science-tech
উদ্ভাবনী সফটওয়্যার সমাধানে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবদানকে ঘিরে উচ্ছ্বাসমুখর আয়োজন।
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ ১৫:০৭
আন্তরিক ও উৎসবমুখর আবহে উদযাপিত হলো স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড এর ১৪তম বর্ষপূর্তি দিবস।

২০ নভেম্বর, ২০২৫ রোজ বৃহস্পতিবার সিলেট শহরের ধোপাদিঘীরপারস্থ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের হেড অফিসে এর ১৪তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, প্রযুক্তিবিদ, সংগঠক, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও সমাজকর্মী সহ সমাজের নানা পেশার গুণীজনদের সমাগম হয়েছিল।
.jpg)
উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালক, অন্যান্য পরিচালকসহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ড. হিমাদ্রী শেখর রায়--শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহযোগী অধ্যাপক ড. আহসান হাবিব-- ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহযোগী অধ্যাপক পার্থ সারথী নাগ--মঈন উদ্দীন আদর্শ মহিলা কলেজ, ফুয়াদ আহমেদ--হেড অব দ্যা ডিপার্টমেন্ট অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং_মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সহযোগী অধ্যাপক ও প্রধান মোঃ আব্দুল আউয়াল আনসারী--আরটিএম আল-কবীর কারিগরি বিশ্ববিদ্যালয়, রাজর্ষি প্রাজ্জ্বল তালুকদার-- প্রভাষক_ এন ই ইউ বি (সি এস ই), সৈয়দ রেজওয়ানুল হক রুবেল--সিইও,_টেকনেক্সট লিমিটেড, প্রতিম পুরকায়স্থ,-- সিইও_জার্নিমেকার জবস।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছিলেন- উত্তম কৃষ্ণ মহারত্ন, পল্লব তালুকদার এবং অভিমূন্য ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ডেভোলাপারবৃন্দ, ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার শুভাকাঙ্ক্ষীগণ সহ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের প্রাক্তন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সবাইকে স্বাগত জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট লেখক, সংগঠক ও প্রামাণ্যকার নিরঞ্জন দে।
প্রথমে অতিথিবৃন্দ ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন অনুষ্ঠানের শুভসূচনা করেন। আইটি ল্যাবের পক্ষ থেকে কোম্পানির চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও বাংলাদেশেকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাই এ লক্ষ্যে সবার সাথে আমরাও নিরলসভাবে কাজ করে চলেছি।

শত প্রতিকুলতা সত্ত্বেও আমরা আমাদের সেবা প্রদানের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হইনি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইটি সেক্টরের সকল পর্যায়ে সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল টেকনোলজি জ্ঞান সম্বলিত দক্ষ জনবল গড়ে তোলা ও প্রাতিষ্ঠানিক কাজকে সহজ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী এই মাইল ফলকে উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের ১৩ তম বর্ষপূর্তি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের অতীতের অর্জনগুলোকে প্রতিফলিত করে এবং ভবিষ্যৎ সম্ভবনাকে জাগিয়ে তোলে। আমরা আমাদের সম্মানিত গ্রাহক, অংশীদার এবং কর্মকর্তা কর্মচারীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। সবার আস্থা ও সমর্থন নিয়েই আমরা এগিয়ে চলেছি।
দিন ব্যাপী অনুষ্ঠিত অভ্যন্তরীণ খেলাধুলার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন