https://www.prothomalony.com/

15360

new-york

নিউইয়র্ক

উৎসব গ্রুপের ২০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০ বছর পূর্তি উদযাপন করেছে উৎসব গ্রুপ। গত ৭ নভেম্বর লং আইল্যান্ডের ম্যারিয়ট বলরুমে এই আয়োজন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব গ্রুপের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এতে বক্তারা বলেন, উৎসব গ্রুপের এই সফল যাত্রার পেছনে রয়েছেন এক স্বপ্নদ্রষ্টা ও দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা, উৎসব গ্রুপের চেয়ারপারসন রায়হান জামান। অদম্য পরিশ্রম, সততা ও নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে তিনি ‘উৎসব’কে একটি প্রতিষ্ঠান থেকে এক পরিবারে রূপান্তরিত করেছেন। রায়হান জামান দেখিয়েছেন কীভাবে প্রবাসের মাটিতেও সৎ উদ্যোগ, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। তার নেতৃত্বে উৎসব গ্রুপ আজ প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক।

তারা বলেন, যে সময়ে অনলাইনে কেনাকাটার ধারণাটি ছিলো অনেকের কাছেই অচেনা ও অনিশ্চিত, সেই সময়েই এক তরুণ উদ্যোক্তা সাহসিকতার সঙ্গে শুরু করেছিলেন ‘উৎসব ডট কম’ নামের এক স্বপ্নের যাত্রা। আজ সেই ছোট্ট উদ্যোগটি পরিণত হয়েছে এক বিশাল উৎসব গ্রুপে।  যার অধীনে রয়েছে ১৭টি প্রতিষ্ঠান, অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং হাজারো সন্তুষ্ট গ্রাহকের আস্থা। উৎসব মানেই আজ বিশ্বাস, আস্থা ও উদ্ভাবনের প্রতীক।

এ সময়  উৎসব গ্রুপের কর্ণধার রায়হান জামান অতিথিদের শুভেচ্ছায় সিক্ত হন। রায়হান জামান তার বক্তব্যে এই দুই দশকে উৎসব গ্রুপের পথচলার পুরো গল্পটি শেয়ার করেন উপস্থিত অভ‍্যগত অতিথিদের সঙ্গে। তার বক্তব্যের সাথে সাথে ভিডিও স্ক্রিনে ফুটে ওঠে উৎসব গ্রুপের সাফল্যের পুরো চিত্র। 

রায়হান জামান তার বক্তব্যে দুই দশকের পথচলার গল্প শেয়ার করেন। তিনি বলেন, আমার দীর্ঘ যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ঢাকা অফিসের টিম, আরিফসহ সকলকে ধন্যবাদ। এছাড়া আমার পরিবার—বোন, কন্যা এবং বর্ষীয়ান মা যারা সাহস হিসেবে পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ।

উৎসব গ্রুপের ২০ বছর পূর্তির অনুষ্ঠানটি ভিডিও প্রদর্শন, সংগীত পরিবেশন এবং নৈশভোজের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিতরা প্রতিষ্ঠানটির অবদান এবং উদ্ভাবনী যাত্রা উদযাপন করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন