https://www.prothomalony.com/

15357

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে পুলিশ ও কমিউনিটির সংযোগ জোরদারে ‘কপি উইথ এ কফ’ শীর্ষক সভা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ ০০:৪৭

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো “কপি উইথ এ কফ” সেমিনার। যেখানে বাংলাদেশি কমিউনিটি ও নিউইয়র্ক সিটির পুলিশ সদস্যরা একত্রিত হয়ে নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা করেছেন। গত বুধবার বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ্ নেওয়াজের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির অফিসার এবং কমিউনিটি এফেয়ার্স পুলিশ সদস্যরা। এছাড়াও বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরি এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কমিউনিটি নেতৃবৃন্দ।

সভায় পুলিশ সদস্যরা কমিউনিটিকে একতার গুরুত্ব স্মরণ করিয়ে দেন এবং বলেন, “একতা আমাদের সবচেয়ে বড় শক্তি, যা অপরাধ প্রতিরোধে কাজে লাগানো যায়।” তারা সতর্ক করে বলেন, সম্প্রতি স্বর্ণ চোর ও গাড়ি চোরদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তাই বাসিন্দাদের গাড়ি পার্ক করার পর লক আছে কি না যাচাই করা, সতর্ক থাকা এবং প্রয়োজনে ৯১১-এ কল করার পরামর্শ দেওয়া হয়।

কমিউনিটি নেতারা বলেন, এই ধরনের অনুষ্ঠান স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং পুলিশ ও কমিউনিটির মধ্যে সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন