https://www.prothomalony.com/

15261

new-york

নিউইয়র্ক

নাতনির মৃত‍্যুর শোকেও ভুলেননি মামদানিকে, ভার্চুয়াল বার্তায় ভোট চাইলেন কাজী ফৌজিয়া

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ১৩:৫৯

ছোট্ট নাতনির অকাল মৃত্যুতে বাংলাদেশে অবস্থান করছেন দেশি রাইজিং আপ অ্যান্ড মোটিভেশন (ড্রাম) এর পরিচালক ও মানবাধিকারকর্মী কাজী ফৌজিয়া। নাতনিকে হারিয়ে শোকে কাতর হলেও ভুলে যাননি নিজের মানুষদের এবং নিউেইয়র্ক শহরকে। দেশে অবস্থান করেও নিজের মানুষদের কল্যাণে চেয়েছেন জোহরান মামদানির জন্য ভোট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্র রুখে দিয়ে শহর ও নিজেদের অধিকার রক্ষায় নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে অবস্থানরত এই মানবাধিকারকর্মী এক ভার্চুয়াল বার্তায় বলেন, ট্রাম্প চাইলেই ফেডারেল ফান্ড বন্ধ করার আদেশ দিতে পারবেন, কিন্তু তা কার্যকর হবে না। আমরা হলাম ডোনার স্টেট। আমরা চাইলে আইনি পন্থায় ট্যাক্স দেওয়া বন্ধ করতে পারবো।

ছোট্ট নাতনির অকাল মৃত্যূতে বাংলাদেশে অবস্থানরত এই মানবাধিকারকর্মী নিজের দায়িত্ববোধ থেকে রাজনৈতিক অবস্থান জানিয়ে বলেন, জীবনে কখনও কখনও একবারই সুযোগ আসে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। আমি ভোট দিয়ে এসেছি। আপনারা সবাই মামদানিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ট্রাম্পের অমূলক ভয়ে কেউ সন্দিহান হবেন না।

তিনি আরও বলেন, আমরা পুরো পৃথিবীর মানুষের সামনে একটি ইতিহাস গড়তে যাচ্ছি। আমাদের এটি করতে হবে। শহরকে সাশ্রয়ী ও মানবিক বানাতে জোহরান মামদানির বিজয় অত্যন্ত জরুরি।

কাজী ফৌজিয়া বিশ্বাস করেন, জোহরানের বিজয় হলে বর্তমান প্রশাসনের অন্যায্য নীতির বিরুদ্ধে এটি হবে শক্ত জবাব—যেন এক প্রতীকী চপেটাঘাত।


 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন