https://www.prothomalony.com/
15244
new-york
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ ০৬:০৫
নিউইয়র্ক রাজ্য আগামী কয়েক সপ্তাহে খাদ্যব্যাংকগুলিতে অতিরিক্ত ৬৫ মিলিয়ন ডলারের সহায়তা পাঠাবে। গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয় শুক্রবার জানিয়েছে, ফেডারেল আদালতের সাম্প্রতিক রায়ের কারণে এই বরাদ্দে কোনো প্রভাব পড়বে না।
শুক্রবার দুইজন ফেডারেল বিচারক রায় দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্পস প্রোগ্রাম অব্যাহত রাখতে বাধ্য। রায়টি আসে এমন সময় যখন নিউইয়র্কের ৩ মিলিয়ন মানুষের জন্য দেশের বৃহত্তম খাদ্য সহায়তা প্রোগ্রামটি স্থগিত হওয়ার আশঙ্কা ছিল।
গভর্নর হোকুল বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করে খাদ্যব্যাংকগুলির জন্য অতিরিক্ত ৬৫ মিলিয়ন ডলারের বরাদ্দের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এটি ফেডারেল সরকারের জন্য বেলাউট নয়। তাদের মূল কাজ হলো আমেরিকানদের খাবার নিশ্চিত করা। নিউইয়র্ক সরকার তাদের ব্যর্থতার কারণে ব্যবস্থা নিয়েছে।
রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিটি খাদ্যব্যাংক স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ পাবে। বরাদ্দের পরিমাণ নির্ভর করবে ব্যাংকের ক্ষমতা, চাহিদা, আকার ও অবস্থানের ওপর। খাদ্যব্যাংককে আলাদা করে আবেদন করতে হবে না।
কংগ্রেসম্যান পল টঙ্কো এবং অন্যান্য কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে স্ন্যাপ অর্থ অবমুক্ত করতে এবং আইন মেনে চলার আহ্বান জানান।
খাদ্যব্যাংক কর্মীরা জানান, স্ন্যাপ প্রোগ্রামে দুর্নীতি বা অপচয় থাকার অভিযোগ সত্য নয়। প্রোগ্রামটি প্রধানত মহিলাদের, শিশুদের, প্রবীণ নাগরিকদের, ভেটেরান এবং প্রতিবন্ধী মানুষের জন্য ব্যবহৃত হয়।
২০২৫ সালে স্ন্যাপ সুবিধার জন্য চার সদস্যের পরিবারের নিট আয় ফেডারেল দারিদ্র্যসীমার প্রায় ৩১,০০০ ডলারের বেশি হতে পারবে না।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন