https://www.prothomalony.com/

15156

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ০০:৩০

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ এর উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১৮ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে বরণ করে নেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফখরুল আলম, সদস্য সচিব সামছুদ্দীন আহমেদ শামীম এবং আয়োজকদের অন্যতম সারোয়ার হোসাইন। তারা বলেন, যারা প্রবাসে থেকেও বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন, তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে।

মোশারফ হোসেন খান চৌধুরী একাধারে একজন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং প্রবাসী নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। নিজ এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তাঁর অবদানে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী আজ আলোকিত জীবনের পথে এগিয়ে চলেছে। শিক্ষা ও মানবিকতার প্রতি তাঁর এই অনুরাগ তাঁকে ভিন্ন মর্যাদায় পৌঁছে দিয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ফোরাম ইনকের নেতারাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের পক্ষ থেকে মোশাররফ হোসেন খান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন