https://www.prothomalony.com/
15057
new-york
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ০৭:৪৩
অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ায় নিউইয়র্ক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন অভিবাসন ও শুল্কপ্রয়োগ সংস্থা (আইস)-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স।
সম্প্রতি ওকলাহোমায় আটক ভারতীয় নাগরিক আনমোল আনমোলের কাছে পাওয়া যায় একটি বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স। যার নামের স্থানে লেখা ছিল ‘নো নেম গিভেন’ বা ‘নাম নেই’। বিষয়টি জানাজানি হতেই তা নিয়ে বিতর্ক শুরু হয়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লায়ন্স বলেন, এটা ভয়াবহ, একজন অবৈধ অভিবাসী এমন একটি লাইসেন্স নিয়ে দেশজুড়ে ট্রাক চালাচ্ছে। যার ওপর রিয়েল আইডি চিহ্নও আছে!
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে, আনমোল ২০২৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বর্তমানে তিনি বহিষ্কার প্রক্রিয়ায় রয়েছেন।
লায়ন্স বলেন, আমরা জানিই না এদের পরিচয় কী। অথচ তারা বিপজ্জনক পণ্য বহন করছে। যা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি।
সম্প্রতি ফ্লোরিডায় এক ভারতীয় চালকের বেপরোয়া ইউ-টার্নে তিন হাইতিয়ানের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ভুলভাবে লাইসেন্সধারীরা মানুষের জীবন কেড়ে নিচ্ছে।
ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি) জানিয়েছে, আনমোলের লাইসেন্সটি সত্যিই বৈধ এবং ২০২৮ সাল পর্যন্ত কার্যকর। বিষয়টি তদন্ত করছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন