https://www.prothomalony.com/
15005
new-york
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ ২৩:২৩
নিউইয়র্কে সরকারি স্থগিতাবস্থা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করায় শহরের ডেমোক্র্যাট নেতারা সিটি হলের সিঁড়িতে সমাবেশ করেছেন। সমাবেশে তারা সরকারের স্থগিতাবস্থার প্রভাব এবং জিওপির স্বাস্থ্যসেবা বাজেট হ্রাস ও এপোর্ডেবল কেয়ার অ্যাক্ট এর কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ার ক্ষতিকর প্রভাবের দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন।
হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, ডেমোক্র্যাটরা যে কোনো স্থানে, যে কোনো সময় দুইপক্ষীয় সমঝোতার মাধ্যমে সরকার পুনরায় চালু করার পথ খুঁজতে প্রস্তুত।
জানা গেছে, সরকারি স্থগিতাবস্থা ১ অক্টোবর শুরু হয়। যখন সিনেটের ডেমোক্র্যাটরা ফেডারেল এজেন্সি খোলা রাখার জন্য সাময়িক অর্থায়ন প্রস্তাব বাতিল করেন।
সিটি হলে বক্তব্যে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার জানান, আমাদের উচিত দেশের স্বাস্থ্যসেবা সংকট নিয়ে আলাপ করা। তবে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, ডেমোক্র্যাটদের প্রথমে সরকার খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তারপর আমরা তাদের দাবি নিয়ে আলোচনা করব।
সোমবার সেনেটে সাময়িক অর্থায়ন প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও ৬০ ভোট পাওয়ার সম্ভাবনা নেই।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন