https://www.prothomalony.com/
1500
north-america
সংবর্ধনা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র আ.লীগ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৯:০০
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীকে জেএফকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাসহ নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে সফল করতে কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতার। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দ্যেশে ভাষণ দেবেন বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চ-স্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছাবেন আগামী ১৮ সেপ্টেম্বর।
৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকে সাফল্যমণ্ডিত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, দলের নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল প্রায় প্রতিবছরই প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনায় আগে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে নিজেরাই নেতা বড় নেতা হবার চেষ্টা করেন। তাদেরকে হুঁশিয়ার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা বলেন, দলের ভেতরে থেকে দলের বিরোধিতা না করে আমাদের সাথে কথা বলুন, আপনারা আসলে কী চান? আপনাদের দাবি পূরণের চেষ্টা করা হবে। তবে অন্য দলের মানুষদের হাসানোর মতো কাজ করবেন না। সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকে সাফল্যমণ্ডিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা।
সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, আ. আশরাফুজ্জামান, খোরশেদ খন্দকার, মোর্শেদা জামান, তারিকুল হায়দার চৌধুরী, শাখাওয়াত বিশ্বাস, যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন