https://www.prothomalony.com/
14732
new-york
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৬
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই অনুষ্ঠানে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন বয়স্ক নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কেবল ধর্মীয় তাৎপর্যই তুলে ধরেনি, বরং কমিউনিটিতে ঐক্য, সহমর্মিতা ও সামাজিক বন্ধনও জোরদার করেছে বলে মত সংশ্লিষ্টদের।
এতে আলোচকরা বলেন, এই দেশে ৪.৫ মিলিয়ন মুসলমান বসবাস করেন। প্রতিবছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এলে আমরা সরকারি ছুটির বিষয়টি আলোচনায় আনি। ২০১২ সাল থেকে আমরা এই দাবি তুলে আসছি। আমরা বিশ্বাস করি একদিন এই প্রস্তাব সংসদে পাশ হবে। সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা এই দাবি আদায় করবো।
যারা এই প্রজেক্টে কাজ করেছেন তাদের ভাষ্য অনুযায়ী, মহানবী (সাঃ) এর জন্মের সময় ৫৭১ ধরা হলে ইংরেজি মাস পড়ে এপ্রিল মাসে। আবার আরেক রেফারেন্স অনুযায়ী মহানবী (সাঃ) এর জন্মের সময় ৫৭০ ধরা হলে উনার জন্মের সময় পড়ে অগাস্টের প্রথম সোমবার। আমরা এই দিনটি সরকারি ছুটি হিসেবে চাইবো। এ ছাড়া অনুষ্ঠানে কমিউনিটি একসাথে ঈদ উদযাপনের জন্য ঈদগাহ এর বিষয়েও আলোজনা হয়।
অনুষ্ঠানে তিলাওয়াত, হামদ নাথ পরিবেশন করা হয় এবং উপস্থিতদের জন্য নানান বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা, নতুন প্রজন্মকে কাছে ইসলামি জ্ঞান অর্জনের আহ্বান জানান। সেই সাথে অভিবাবকদেরও দ্বীনের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
এই আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ শহিদুল হক। মিলাদ মাহফিলে আলোচনায় অংশ নেন ইমাম শাইখ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, গিয়াস আহমেদ, ইমাম ক্বারী শাইখ মুসতাঈন বিল্লাহ রাব্বানী, রানো আমেনা নেওয়াজ, তালহা আলম বিন মোহাম্মদ আলম ও ইমাম কাজী কাইয়ুম।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন