https://www.prothomalony.com/
14598
new-york
৩৯তম ফোবানা কনভেনশন-এর বর্ণিল উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ আগস্ট শুক্রবার নিউইয়র্কের সীমান্তবর্তী নায়াগ্রা সিটির অভিজাত হোটল শেরাটনে। আগামী ২৯, ৩০ এবং ৩১ আগস্ট লেবার যে উইকেন্ডে ফোবানার এই সম্মেলনকে ঘিরে সাজসাজ রব পড়েছে। তিনদিনের এই কনভেনশনে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা।
নায়াগ্রায় ৩৯তম সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, ফোবানার কর্মকর্তা আবু জুবায়ের দারা, মোহাম্মদ হোসেন খান, মঈনুল হক চৌধুরী, গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ফিরোজ আহমেদসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এবারের ফোবানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে বিশিষ্ট স্কলার অধ্যাপক ড. সলিম উল্লাহ খান। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন গোলাম মোর্তোজা ও ড. বদরুল খান। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা উদ্যোগে আয়োজিত এবারের ফোবানায় জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে কোনো এন্ট্রি ফি নেই। আয়োজকরাই চাচ্ছেন তাদের ফোবানাকে জাঁকজমকপূর্ণ করতে। সেই অনুসারে তারা আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশিদের।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সোমবার লেবার ডে উপলক্ষে ফেডারেল হলিডে। তাই অনেকেই ফোবানা সম্মেলনে যোগ দিয়ে টানা চারদিনের ভ্যাকেশন উদযাপন করতে পারবেন সপরিবারে।
এদিকে নায়াগ্রায় অনুষ্ঠিতব্য ফোবানা কনভেনশন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে- আগামী ২৯, ৩০, ৩১ আগস্ট লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের নায়াগ্রার শেরাটন হোটেলের বলরুমে ৩৯তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার কনভেনশনের প্রস্তুতির আপডেট দিয়েছেন ফোবানার চেয়ারম্যান শাহনেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজম।
তারা বলেন, এবারের লেবার ডে উইকেন্ডে নায়াগ্রা ফলসে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ পর্যটক অবস্থান করবেন। আমরা সেখানেই এবার ইতিহাস গড়তে যাচ্ছি ফোবানা কনভেনশন আয়োজন করে। ইতোমধ্যে আমরা কনভেনশনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কনভেনশনের প্রধান অতিথি ড. সলিমউল্লাহ খান নিউইয়র্ক এসে পৌঁছেছেন। আমাদের আমন্ত্রিত জনপ্রিয় সংঙ্গীতশিল্পী আসিফ আকবর আসছেন আগামী সপ্তাহে। তরুণ প্রজন্মের হার্টথ্রুব প্রীতম ও প্রতীক হাসান আছেন নিউইয়র্কেই। জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীও যোগ দেবেন
সাংস্কৃতিক সন্ধ্যায়।
তারা বলেন, সেমিনারসহ অন্যসব আয়োজন এবং অতিথিও আমরা প্রায় চূড়ান্ত করেছি। আমাদের ম্যাগাজিনের কাজও শেষ পর্যায়ে। আর মাত্র কয়েকটা স্টলের বুকিং বাকি আছে। নায়াগ্রা ফলসের বিভিন্ন হোটেলে এখনও রুম পাওয়া যাচ্ছে। যারা ফোবানা কনভেনশনে যেতে ইচ্ছুক তারা এখনই নায়াগ্রা ফলসের আশেপাশের হোটেল ও মোটেলগুলোতে বুক দিয়ে রাখতে পারেন। আমাদের কাছে প্রতিদিনই ফোন আসছে ফোবানা কনভেনশনে যোগদানের আগ্রহ প্রকাশ করে। আমরা তাদের বিনয়ের সঙ্গে পরামর্শ দিচ্ছি কিভাবে হোটেলের রুম পাওয়া যায় সে তথ্য দিয়ে আমাদের এ কনভনেশনের তিন দিনের টিকিট সম্পূর্ণ ফ্রি, মানে কোনো প্রবশেমূল্য নেই। এ অনুষ্ঠান সকলের জন্য উম্মুক্ত। যারা ফোবানা কনভেনশনে যাবেন তারা বিনা টিকিটে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আমরা সকল পেশা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোবানা কনভেনশনে।
তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে শাহনেওয়াজ, চেয়ারম্যান, ফোবানা স্টিয়ারিং কমিটি, সাখাওয়াত হোসেন আজম, এক্সিকিউটিভ সেক্রেটারি, ফোবানা স্টিয়ারিং কমিটি ও কনভেনর ৩৯তম ফোবানা কনভেনশন-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন