https://www.prothomalony.com/
14581
new-york
বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মানে ভূষিত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা একটি অনন্য সঙ্গীতানুষ্ঠানে প্রায় এক হাজার দর্শককে মোহিত করেছেন। গত আগস্ট ২০ নিউইয়র্কের জামাইকার মুক্ত আকাশের ধ্যান উদ্যান এসপাইরেশন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই সন্ধ্যার মূল আকর্ষণ ছিল শ্রী চিন্ময়ের বাংলা গান এবং রবীন্দ্রসঙ্গীতের আন্তরিক পরিবেশনা।
জানা গেছে, শ্রী চিন্ময় ও রবীন্দ্রনাথের গান পর্যায়ক্রমে পরিবেশিত হয়। বাংলা গানের ইংরেজি অনুবাদ পাঠ করেন শ্রী চিন্ময় কালচার-লাইটের পরিচালক রঞ্জনা কে. ঘোষ। বাঙালি দর্শকরা শৈশবের পরিচিত রবীন্দ্রসঙ্গীতের সুরে মগ্ন হন, আবার অনেকেই শ্রী চিন্ময়ের অপেক্ষাকৃত নতুন সুরেও অংশ নেন। পশ্চিমা ও আন্তর্জাতিক দর্শকরাও এতে যুক্ত হন। যা অনুষ্ঠানের সীমানাহীন আবহকে আরও গভীর করে তোলে।
(5).jpg)
এদিন সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল পূর্ব–পশ্চিমের অনন্য সঙ্গীত মেলবন্ধন। চেলো, ভায়োলিন, ফ্লুট, কীবোর্ড এবং ইউকুলেলে’র সুরে বন্যার কণ্ঠ এক নতুন মাত্রা পায়। আইসল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, স্লোভাকিয়া ও অস্ট্রিয়া থেকে আগত শিল্পীরা সঙ্গতে যোগ দেন, যা বাংলা গানের আবহে আন্তর্জাতিক ছোঁয়া আনে।

সরজমিনে দেখা গেছে, বর্ষার রাতে, নক্ষত্রখচিত আকাশের নিচে উপচে-পড়া দর্শকের সামনে অনুষ্ঠানটির পরিবেশ এক মায়াময় আবহ সৃষ্টি করে। শুধু সঙ্গীত নয়, সেই সন্ধ্যায় শান্তি, সৌন্দর্য ও ভ্রাতৃত্বের এক মহৎ মিলন ঘটেছে।
দর্শকেরা বলেন, রেজওয়ানা চৌধুরী বন্যার সুরেলা কণ্ঠ, শ্রী চিন্ময়ের আধ্যাত্মিক গান এবং রবীন্দ্রনাথের চিরন্তন রচনার সঙ্গে পশ্চিমা যন্ত্রসঙ্গীতের মনোমুগ্ধকর সংযোগ তাদের হৃদয়ে দীর্ঘদিন গেঁথে থাকবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন