https://www.prothomalony.com/

14422

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে গাড়ির ধাক্কায় এক বাংলাদেশি শিশু নিহত

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ০৫:৫০

আমেরিকার নিউইয়র্ক স্টেটে প্রাইভেট কারের ধাক্কায় ২৭ মাস বয়সী এক বাংলাদেশি কন্যা শিশু নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার বেলমন্ট লেক স্টেইট পার্ক এলাকায় এ সড়ক দুর্ঘটনা হয় । শিশুটির নাম হিতৈষী প্রার্থনা রায় হিমি।

নিহত হিমির বাবা হৃষিকেশ রায় জানান, রোববার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। ওই সময় পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হন তিনি। তার পেছনে আসছিল একমাত্র কন্যা হিমি।

তিনি জানান, হঠাৎ করে থেমে থাকা গাড়িটি চলতে শুরু করে হিমিকে ধাক্কা দেয়। গাড়ির আঘাতে মৃত্যু হয় শিশুটির।

হিমির বাবা হৃষিকেশের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তার তিন সন্তানের মধ্যে হিমি ছিল মেজো।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন