https://www.prothomalony.com/

14383

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বন্ধ হচ্ছে শেষ অভিবাসী হোটেল

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ ০২:৩৩

নিউইয়র্ক সিটি তাদের শেষ অভিবাসী হোটেল হিসেবে ব্যবহৃত রো হোটেল বন্ধ করতে যাচ্ছে। ম্যানহাটনের মিডটাউনের ৮ম এভিনিউতে অবস্থিত এই হোটেলের লিজ আগামী এপ্রিল মাসে শেষ হবে এবং সিটি কর্তৃপক্ষ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় তিন বছর আগে দক্ষিণ যুক্তরাষ্ট্র সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীরা দলে দলে নিউইয়র্কে পৌঁছাতে শুরু করলে, আশ্রয়কেন্দ্রগুলোর ধারণক্ষমতা পূর্ণ হয়ে যায়। তখন বিকল্প আবাসনের ব্যবস্থা হিসেবে প্রথমে রো হোটেলকে ব্যবহারের উদ্যোগ নেয় সিটি প্রশাসন।

মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানিয়েছেন, শহর ইতিমধ্যে “দুই লাখেরও বেশি অভিবাসীকে আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করেছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন