https://www.prothomalony.com/

14358

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির জমজমাট বনভোজন ও মিলনমেলা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ ০৬:০৭

নিউইয়র্কের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার  রেইনি পার্কে এ আয়োজনর পাঁচ শতাধিক এস্টোরিয়াবাসী ও আমন্ত্রিত অতিথি অংশ নেয়।

প্রধান অতিথি ছিলেন মিলিনিয়াম টিভির ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রিয়েলটর তোষার ভুঁইয়া। বনভোজন উদ্বোধন করেন লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব ও পেরা লিগ্যাল মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বাশার মিলন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক আজহার ইসহাক খোকা। রাফেল ড্র, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুস্বাদু খাবার ও নানা আকর্ষণে দিনটি ছিল উপভোগ্য। ১ম পুরস্কার ছিল স্বর্ণ অলংকার, এছাড়াও ছিল ৬৫" টিভি, ল্যাপটপ, আইপ্যাডসহ ১১টি আকর্ষণীয় উপহার।

সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন প্রবাসী কণ্ঠশিল্পী সজীব, গাজী এস এ জুয়েল ও স্থানীয় শিল্পীবৃন্দ। সবশেষে সভাপতি ও আহ্বায়ক আয়োজনের সাফল্যে সবাইকে অভিনন্দন জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন