https://www.prothomalony.com/

14328

entertainment

বিনোদন

উত্তর আমেরিকায় ‘ডিয়ার মা’—বাংলা সিনেমার নতুন দিগন্ত

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ ০৪:৪২

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ডিয়ার মা’ আগামী ৮ আগস্ট, শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে।

এই উপলক্ষে ৬ আগস্ট, বুধবার সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। আয়োজন করেছে বায়োস্কোপ ফিল্মস।

এ ছবিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যালসহ অনেকে।
মানবিকতা, সম্পর্ক ও মাতৃত্বের টানাপোড়েনে গড়া কাহিনি ঘিরে নির্মিত ‘ডিয়ার মা’ ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন— পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী,প্রযোজক ইন্দ্রানী মুখার্জি (ওপাস কমিউনিকেশনস),এনএবিসি ২০২৬-এর কনভেনর ও ‘কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’-এর ট্রাস্টি মিলন আউন। অনুষ্ঠান পরিচালনা করবেন তানভির তারেক (সাংবাদিক, সঙ্গীতশিল্পী) এবং শামীম আল আমিন (সাংবাদিক, লেখক, নির্মাতা)

বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এটি তাদের ৫১তম পরিবেশনা। এই চলচ্চিত্রই হবে উত্তর আমেরিকায় টলিউড ইতিহাসের সবচেয়ে বড় বিতরণ কার্যক্রম, যেখানে ৫০টিরও বেশি শহরে একযোগে প্রদর্শন হবে ছবিটি। বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই আয়োজনে সকল প্রবাসী বাঙালির উপস্থিতি ও অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকেরা। বায়স্কোপ ফিল্মসের পক্ষ থেকে নওশাবা রুবনা রশিদ এবং রাজ হামিদ সবাইকে মিট এন গ্রিট অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
 

বিনোদন থেকে আরো পড়ুন