https://www.prothomalony.com/
14307
new-york
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বহু প্রতীক্ষিত ‘বাংলাদেশ সেমিটি’র কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগ ও ব্যবস্থাপনায় নিউইয়র্কের আপষ্টেটের স্কটটাউন এলাকায় লক্ষাধিক কবরের জন্য ব্যাপক এই সেমেট্রি প্রকল্পের উদ্বোধন করা হয়। গত ৩১ জুলাই দুপুরে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সঙ্গে রং বেরঙের বেলুন ও ‘শান্তির দূত’ কবুতর উড়িয়ে প্রবাসী সমাজের জন্য শান্তির বার্তা প্রচার করা হয়।
জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর নগদ অর্থে প্রায় ১২৬ একর জমি ক্রয় সম্পন্ন হওয়ার পর নানা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে শুরু হলো এই মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও অত্যন্ত প্রয়োজনীয় এই সেমেট্রিতে কবর স্থাপনের পাশাপাশি ফিউনারেল ও নামাজ আদায়ের সুযোগও থাকবে। যা স্থানীয় ও নিউইয়র্কের প্রবাসীদের জন্য দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল।

গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর সভাপতি নাজমলু হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম মওলানা রহুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ সেমিটি’র প্রকল্প চেয়ারম্যান ও গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর প্রধান উপদেষ্টা হাজী মফিজুর রহমান, প্রকল্প আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গ্রেটার নোয়াখালী সোসাইটি’র ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবলু হাসেম, বেলার মসজিদের ইমাম ড. আনসারুল করিম, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরী, আল নূর সেন্টারের কর্ণধার মুফতি মোহাম্মদ ইসমাইল, গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমীন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবাসী বিভিন্ন সংগঠন যেমন বরিশাল ডিভিশন ওয়েলফেয়ার এসোসিয়েশন, মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস, দাঁগন ভূইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা, নরসিংদী জেলা সমিতি ইউএসএ, বাংলাদেশ আমেরিকান কার এন্ড লিমোজিন এসোসিয়েশন, ভোলা ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পের সাফল্য কামনা করেন এবং আরও কবর ক্রয়ের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও সদস্য সচিব জাহিদ মিন্টু বলেন, ‘ক্রয়কৃত ‘বাংলাদেশ সেমেট্রি’র মাটির পরীক্ষা সহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো। এই প্রকল্পে পর্যায়ক্রমে লক্ষাধিক কবর স্থাপন করা হবে। আশা করছি আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই এখানে কবর স্থাপন ও লাশ দাফন করা যাবে।’
তিনি আরও জানান, ইতিমধ্যেই বিভিন্ন মসজিদ কমিটি, প্রতিষ্ঠান ও সংগঠন ২০ হাজারেরও বেশি কবর ক্রয় করেছেন। প্রবাসী সমাজের জন্য এটি একটি গর্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ রফিকুল ইসলাম, মুফতি আব্দুল মালেক, সাপ্তাহিক ‘দেশ’ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক ‘হককথা’ ও ‘আজকাল’ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন ও মাইনুল ইসলাম মাহবুব, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি শাহাদৎ হেসেন, গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি মোহাম্মদ তাজু মিয়া, সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, দপ্তর সম্পাদক মিরন কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তাবু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মাহবুবল হক ও আব্দুল মালেক খান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে জোহরের নামাজের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর জাহিদ মিন্টুর নেতৃত্বে রং বেরঙের বেলুন ও শান্তির দূত কবুতর উড়িয়ে প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হয়। প্রবাসীরা উপস্থিত থেকে ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে তাদের উৎসাহ ও সমর্থন প্রকাশ করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন