https://www.prothomalony.com/

14273

new-york

নিউইয়র্ক

এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির শোক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ ০৮:৫১

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটি ইনক।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মো. আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো. আলি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, “অফিসার দিদারুল ইসলাম সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে নিউইয়র্ক সিটিতে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। তার এ মর্মান্তিক মৃত্যু বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানান।

বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন