https://www.prothomalony.com/

14218

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের কারাবন্দিদের জন্য বিনামূল্যে ফোনকলের সুবিধা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১৬:১১

নিউইয়র্ক রাজ্যের কারাবন্দিরা এবার থেকে বিনামূল্যে ফোনকল করতে পারবেন। রাজ্যের কারা ও সমাজসেবা বিভাগ ঘোষণা দিয়েছে আগামী ১ আগস্ট থেকে এই নতুন নীতিমালা কার্যকর হবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, কারাগারে থাকা বন্দিরা কারা ফোন অথবা ব্যক্তিগত ট্যাবলেট ব্যবহার করে পরিবারের সঙ্গে বিনামূল্যে কথা বলার সুযোগ পাবেন। এতদিন পর্যন্ত বন্দিদের প্রতিটি কলের জন্য অর্থ প্রদান করতে হতো। যা তাদের এবং তাদের পরিবারের জন্য একটি “ব্যতিক্রমধর্মী আর্থিক বোঝা” হিসেবে বিবেচিত ছিল।

মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ। তারা দীর্ঘদিন ধরে কারাবন্দিদের সামাজিক যোগাযোগের সুযোগ সহজ করার দাবিতে সোচ্চার ছিলেন।

রাজ্যের কারা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে পারিবারিক সম্পর্ক বজায় রাখা, মানসিক স্বাস্থ্য উন্নয়ন, এবং পুনর্বাসন প্রক্রিয়া আরও কার্যকর হবে।

প্রত্যাশা করা হচ্ছে, এই সুবিধার ফলে রাজ্যের প্রায় ৩০ হাজারের বেশি বন্দি উপকৃত হবেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন