https://www.prothomalony.com/
14125
new-york
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ০৩:১৬
নিউইয়র্ক রাজ্যের স্থানীয় সরকারগুলো চলতি বছরও ২ শতাংশের বেশি সম্পত্তি কর বৃদ্ধি করতে পারবে না। রাজ্য হিসাবরক্ষক টম ডি ন্যাপোলি এক ঘোষণায় জানান, টানা পঞ্চম বছরের মতো সম্পত্তি কর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ২ শতাংশে বহাল থাকছে।
এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে রাজ্যের সেইসব স্থানীয় সরকার সংস্থার ওপর, যাদের অর্থবছর ৩১ ডিসেম্বর শেষ হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন কাউন্টি, টাউন, ফায়ার জেলা, ৪৪টি সিটি এবং ১৩টি ভিলেজ।
জানা গেছে, নিউইয়র্কে ২০১২ সাল থেকে সম্পত্তি কর সীমা আইন চালু রয়েছে। নিয়ম অনুযায়ী, স্থানীয় সরকারগুলো কর আদায়ে সর্বোচ্চ ২ শতাংশ অথবা মুদ্রাস্ফীতির হার। যেটি কম সে হারে কর বাড়াতে পারে।
শুরুতে মুদ্রাস্ফীতির হার তুলনামূলক কম থাকায় কর বাড়ানোর সুযোগও সীমিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রাস্ফীতির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় সরকারগুলো কিছুটা বাড়তি কর আদায়ের সুযোগ পাচ্ছে।
ডি ন্যাপোলি বলেন, এই সীমার মধ্যে থেকেও স্থানীয় সরকারগুলোকে প্রয়োজনীয় সেবা চালু রাখতে হবে। কিন্তু পণ্যের দাম ও সেবার ব্যয় যেভাবে বাড়ছে এবং ফেডারেল নীতির যেসব পরিবর্তন আসছে, তা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মাসে দেশের মুদ্রাস্ফীতির হার ছিল ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। যা স্থানীয় বাজেট পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন