https://www.prothomalony.com/
14123
new-york
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ০৩:১১
নিউইয়র্ক রাজ্যের বাসিন্দারা চলতি বছরের ইনফ্লেশন রিফান্ডের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি না পেয়ে ডাকযোগে চেক আকারে পাবেন। রাজ্যের ট্যাক্সেশন অ্যান্ড ফিন্যান্স বিভাগ নিশ্চিত করেছে, এই চেকগুলো আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে ধাপে ধাপে পাঠানো শুরু হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, যেসব বাসিন্দার বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম থেকে সর্বোচ্চ ৩ লাখ ডলার পর্যন্ত, তারা এই রিফান্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন। প্রত্যেক উপযুক্ত ব্যক্তি পাবেন ১৫০ থেকে ৪০০ ডলার পর্যন্ত রিফান্ড।
চেক পাঠানো হবে করদাতার সর্বশেষ ট্যাক্স রিটার্নে দেওয়া ঠিকানায়। কেউ যদি এর মধ্যে ঠিকানা পরিবর্তন করে থাকেন, তবে তাদেরকে দ্রুত নতুন ঠিকানা হালনাগাদ করতে বলা হয়েছে। অনলাইনে আবেদন করে এটি করা যাবে।
তবে চেক পৌঁছানোর নির্দিষ্ট সময়সূচি এখনো প্রকাশ করেনি রাজ্য সরকার। ফলে একজন বাসিন্দা চেক পেতে পারেন অন্যদের তুলনায় আগে বা পরে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয়।
মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিতে এই রিফান্ড কর্মসূচি চালু করেছে নিউইয়র্ক রাজ্য প্রশাসন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন