https://www.prothomalony.com/

14115

new-york

নিউইয়র্ক

সাংবাদিক সালাহউদ্দিন আহমদের ভাইয়ের ইন্তেকাল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ০৭:২৬

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমদের মেঝ ভাই ও রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবিএম খোরশেদ আলম (৬৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার নাতি, পাঁচ ভাই, চার বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

এবিএম খোরশেদ আলম রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে অবসর গ্রহণের পর রাজধানীর দক্ষিণখানে পরিবারসহ বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। অবস্থা গুরুতর হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা তাঁর মৃত্যুর ঘোষণা দেন।

টাঙ্গাইল জেলার পৌরসভার অন্তর্গত ভাল্লুককান্দী গ্রামে এবিএম খোরশেদ আলমের জন্ম। তিনি সহজ-সরল, সদালাপী এবং নিরহংকার মানুষ ছিলেন। পেশাগত জীবনে রূপালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখা ছাড়াও নাটিয়াপাড়া, এলেঙ্গা ও এলাসিন শাখায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মরহুমের ছোট ভাই এবিএম সালাহউদ্দিন আহমদ সবার কাছে তার ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ যেন আমার ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন।’ আমিন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন