https://www.prothomalony.com/
13932
new-york
নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ফোর্থ অব জুলাই আতশবাজি প্রদর্শনী চলতি বছর আবারও ইস্ট রিভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা গত বছর একবারের জন্য হাডসন নদীতে স্থানান্তরিত করা হয়েছিল বলে জানিয়েছেন শহর কর্তৃপক্ষ।
জানা গেছে, ৪০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যাসি’র ৪৯তম বার্ষিক ফায়ারওয়ার্কস শো-তে হাজার হাজার আতশবাজি ছোঁড়া হবে ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ ও আশপাশের চারটি বার্জ থেকে। যা ম্যানহাটনের সিপোর্ট ডিস্ট্রিক্টের কাছে ইস্ট রিভারে দেখা যাবে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ম্যাসি'র ফোর্থ অব জুলাই ফায়ারওয়ার্কস শো আমাদের শহরের অন্যতম আইকনিক ঐতিহ্য। এটি শুধু শহরজুড়ে নয়, গোটা দেশ ও বিশ্বের দর্শকদের আকর্ষণ করে। এদিন সকলে আমেরিকার জন্মদিন উদযাপন করতে আসে।
তিনি আরও বলেন, নিউইয়র্ক শহরের ৪০০ বছরের পথচলা উদযাপনের এই মুহূর্তে আবারও ইস্ট রিভারে সবাইকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে আতশবাজির প্রদর্শন হাডসন নদী থেকে ইস্ট রিভারে সরিয়ে আনা হয়। যাতে আরও বেশি নিউইয়র্কবাসী তা উপভোগ করতে পারে। তবে ২০২৪ সালে একবারের জন্য এটি ফের হাডসন নদীতে স্থানান্তর করা হয়েছিল।
এই আকস্মিক পরিবর্তনে নিউ জার্সি ও ওয়েস্ট সাইডের দর্শকরা খুশি হলেও ব্রুকলিন, কুইন্স, রুজভেল্ট আইল্যান্ড এবং ম্যানহাটনের ইস্ট সাইডের বাসিন্দারা খানিকটা উপেক্ষিত বোধ করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন